এমনিতে বাকিদের সঙ্গে তাঁর জার্সি দেখে মনে হবে একই রকম। রং থেকে শুরু করে লোগো, সবই রয়েছে একই জায়গায়। কিন্তু কিলিয়ান এমবাপের জার্সিতে এমন একটি জিনিস রয়েছে যা বাকিদের জার্সিতে নেই। বিশ্বকাপে এমবাপেকে এই জার্সি পরার অনুমতি দেওয়া হয়েছে।
মবাপে গত বিশ্বকাপে সোনার বুট জিতেছিলেন। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও হারতে হয়েছিল। এ বার এমবাপের জার্সির ডান হাতায় সোনার বুটের একটি ছাপ রয়েছে। গত বার সোনার বুট জিতেছিলেন বলে এ বার তাঁকে জার্সিতে এই ছাপ রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেনেগালের বিরুদ্ধে ম্যাচে সেই জার্সি পরেই খেলেছেন এমবাপে।
